গাবতলী থেকে শ্যামলী পার্কিংমুক্ত ঘোষণা করলেন মেয়র আনিসূল
রাজধানীর গাবতলী থেকে শ্যামলী পর্যন্ত এলাকা পার্কিংমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। আগামী ১ জানুয়ারি থেকে এ সড়কে কোন অবৈধ পার্কিং থাকবে না। তিনি বলেন, ১ জানুয়ারি থেকে শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত কোন যানজট হবে না।
ঢাকা ও চট্টগ্রামের তিন মেয়রের শপথ করালেন প্রধানমন্ত্রী
আনন্দঘন পরিবেশে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং দেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য প্রকাশ করে শপথ নিলেন নবনির্বাচিত ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি মেয়র আনিসুল হক, মোহাম্মদ সাঈদ খোকন ও আ জ ম নাছির উদ্দিন। একই সঙ্গে শপথ নিয়েছেন তিন সিটি কর্পোরেশনের নির্বাচিত ১৭৬ জন সাধারণ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলররাও। শপথবাক্য পাঠ করানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত তিন মেয়রকেই সততা ও আইনের মধ্যে থেকে নগরবাসীর উন্নয়নে ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন।
উন্নয়ন কাজে পর্যাপ্ত জমি না পাওয়াই বড় বাধা ॥ মেয়র আনিসুল
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় আধুনিক পাবলিক টয়েলেট নির্মাণ, ময়লা ফেলার স্থান ও বাস-ট্রাক টার্মিনাল নির্মাণের মতো উন্নয়ন কাজ করতে পর্যাপ্ত পরিমাণ স্থান না পাওয়াই বড় বাধা বলে মন্তব্য করেছেন সেবাদানকারী সংস্থাটির মেয়র আনিসুল হক। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে স্বাস্থ্যসম্মত দু’টি আধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
অল্প সময়ে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে ॥ আনিসুল হক
অতি অল্প সময়ে মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। মেয়র আনিসুল হক বলেন, চিকুনগুনিয়ার বাহক এডিস মশা মারতে যা যা করার আমরা করছি, করবো। ন্যূনতম সময়ের মধ্যে এটি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসব।
নগরবাসীর আস্থায় দুই মেয়রের দুই বছর
নগর ভবনে দুই বছর পূর্ণ করেছেন ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর ও দক্ষিণ) দুই মেয়র। এরইমধ্যে নগরবাসীর কাছে দুই মেয়রে অাস্থা বেড়েছে। হকারমুক্ত ফুটপাত, অবৈধ যানবাহন ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে অভিযান, পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণ, সড়ক সংস্কার, এলইডি বাতি, সিসি ক্যামেরা, পাবলিক টয়লেট, ফ্রি ওয়াইফাই জোন, বর্জ্য ব্যবস্থাপনায় অস্থায়ী স্টেশন স্থাপন, দৃশ্যমান উন্নয়নসহ নানা কাজে সন্তুষ্ট হচ্ছেন নগরবাসী। তবে মশা এবং উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়হীনতায় এই অর্জন ম্লান হতে বসেছে।
যানজটে ঢাকায় দিনে নষ্ট হয় ৩২ লাখ কর্মঘণ্টা
বহুজাতিক সংস্থা বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের উচ্চ-মধ্যম আয়ের লক্ষ্য অর্জনে ঢাকার আধুনিকায়ন প্রয়োজন। যানজটের কারণে ঢাকায় দিনে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। বিগত ১০ বছরে যান চলাচলের গড় গতি ঘণ্টায় ২১ কিলোমিটার থেকে কমে ৭ কিলোমিটার পর্যন্ত নেমে এসেছে।
তেজগাঁওয়ে মাল্টিপারপাস ট্রাক টার্মিনাল নির্মাণের ঘোষণা আতিকের
রাজধানীর তেজগাঁওয়ে মাল্টিপারপাস ট্রাক পার্কিং নির্মাণ করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। একইসঙ্গে কোন গায়ের জোর বা রাজনৈতিক জোর চলবে না। জনগণের জোর হচ্ছে সবচেয়ে বড় জোর।
সাফল্য-ব্যর্থতার দুই বছর পূর্তি দুই সিটি কর্পোরেশনের
নাগরিকদের কাক্সিক্ষত সেবা প্রদানের লক্ষ্যে ও প্রশাসনিক ব্যবস্থাসহ রাজধানীবাসীর সার্বিক উন্নয়নে আরও শৃঙ্খলা আনতে চারশত বছরের অধিক পুরান ঢাকাকে দুই ভাগ করে বর্তমান সরকার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নামে পৃথক হওয়া দেশের বৃহত দুই সিটি কর্পোরেশন জনপ্রতিনিধি দিয়ে পরিচালনার লক্ষ্যে সরকারের নির্দেশে গত ২ বছর আগে ২৮ এপ্রিল দুই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফুটপাতে মোটরসাইকেল ও গাড়ির চাকা উঠলে পুলিশে দিন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ফুটপাতে মোটরসাইকেল নিয়ে কেউ উঠলে তাকে ধরে পুলিশে দিন। প্রাইভেটকার চাকা তুলে দিলেও পুলিশে দিন। রাজধানীর বিএফ শাহীন কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকার জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব পাচ্ছে দুই সিটি
রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব যাচ্ছে দুই সিটি করপোরেশনের হাতে। ঢাকার দুই মেয়রের দাবির পরিপ্রেক্ষিতে এমন উদ্যোগ নিতে যাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ নিয়ে রবিবার (১১ অক্টোবর) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার (১০ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেন। মূলত জলাবদ্ধতা নিরসনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢাকা ওয়াসা।






