গাজীপুর থেকে তেজগাঁও সাতরাস্তা পর্যন্ত ২২ ইউ-লুপ হবে
রাজধানীর যানজট কমাতে গাজীপুর থেকে মহাখালী হয়ে হাতিরঝিল সাতরাস্তা মোড় পর্যন্ত ২২ ইউ-লুপ স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। গাজীপুরের তেলিয়াপাড়া হতে ইউ-লুপগুলো তৈরির কাজ শুরু হয়ে তা প্রয়োজনে তেজগাঁওয়ের সাতরাস্তা পর্যন্ত করা হবে। তবে প্রয়োজনে কাওরানবাজার পর্যন্ত বৃদ্ধিরও পরিকল্পনা করছে ডিএনসিসি।
ব্যানার-ফেস্টুন সরাতে আল্টিমেটাম ৩০ মে
রাজধানীতে সিটি করপোরেশনের অনুমতি ছাড়া কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টার, নিয়ন সাইন ও বিলবোর্ড না লাগানোর আহ্বান জানিয়েছেন উত্তরের মেয়র আনিসুল হক। আজ সোমবার গুলশানের নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। মেয়র বলেন, আগামী ৩০ মের মধ্যে এগুলো তুলে না নেয়া হলে যারা এগুলো লাগিয়েছেন তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আনিসুল হককে প্রার্থী করায় ব্যবসায়ীরা আনন্দিত
আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যবসায়ী নেতা আনিসুল হককে মেয়র প্রার্থী করায় ব্যবসায়ীরা খুশি ও আনন্দিত। তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। চেম্বার নেতারাও আনিসুল হককে অভিনন্দন জানিয়েছেন।
নগর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ॥ আনিসুল, খোকন ও নাছিরই দল সমর্থিত প্রার্থী।
তিন সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক, সাঈদ খোকন ও আ জ ম নাছিরের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনভর গুঞ্জনের পর্দা উঠিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আনিসুল হক এবং দক্ষিণে সাঈদ খোকনই যে আওয়ামী লীগের প্রার্থী তা স্পষ্ট করেই ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাদের জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
ফুটপাথের এক ইঞ্চি জায়গাও দখল করলে কঠোর ব্যবস্থা ॥ মেয়র আনিসুল হক
ফুটপাথে চুলা বসিয়ে বা যে কোনভাবে এক ইঞ্চি জায়গায়ও দখল না করতে দোকান মালিকদের কঠোরভাবে নিষেধ করেছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। এছাড়া আগামী ১০ মাসের মধ্যে দোকানের সঙ্গে ফুটপাথ দখল করে দোকানের বর্ধিতাংশ তৈরি করা সকল স্থাপনা ভেঙ্গে দেয়ারও ঘোষণা দেন।
অবৈধ দখলে থাকা প্রতি ইঞ্চি উদ্ধার হবে: আনিসুল হক
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেছেন, আমি বর্তমানে দুই ধরনের দখলদাদের সঙ্গে বসবাস করছি। এক ধরনের দখলদার গরিব, যারা ফুটপাত দখল করেছে, যাদের পুলিশ তাড়ায়। আরেক ধরনের দখলদার ধনী।
মেয়র আনিসুল হক সড়ক
রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কটির নতুন নাম ‘মেয়র আনিসুল হক সড়ক’ করা হয়েছে। প্রয়াত মেয়রের নামে এই সড়কটির নামকরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। দিনভর অবরুদ্ধ আর হামলার মুখেও অটল থেকে এই সাতরাস্তা সড়কের অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করে বেশ সুনাম কুড়িয়েছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক।
ছেলের পর এবার চলে গেলেন মেয়র আনিসুল হকের বাবা
ঢাকা উত্তরের অকাল প্রয়াত নন্দিত মেয়র আনিসুল হক ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের বর্ষীয়ান পিতা শরিফুল হক (৯৫) আর নেই (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মেয়র আনিসুল হকের নামে সড়কের নামকরণ
দিনভর অবরুদ্ধ আর হামলার মুখেও অটল থেকে সাতরাস্তা সড়কের অবৈধ ট্রাকসট্যান্ড উচ্ছেদ করেন মেয়র আনিসুল হক।
মেয়র আনিসুল হকের মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে নীরবে
আজ শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আনিসুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের ৩০ নভেম্বর লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক।








