মা ও সন্তানের পাশে চিরনিদ্রায় শায়িত আনিসুল হক
বনানী কবরস্থানে মা ও ছোট সন্তান শারাফের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। আজ বিকেল ৫টা ১২ মিনিটে তার দাফন সম্পন্ন হয়।
আনিসুল হকের কুলখানি কাল
আগামীকাল বাদ আসর সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের কুলখানি গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
আনিসুল হক অনুকরণীয় হয়ে থাকবেন : খন্দকার মোশাররফ
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মেয়র আনিসুল হক জনপ্রতিনিধিদের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন।
মেয়র আনিসুল হকের দাফন বনানীতে
মেয়র আনিসুল হকের মরদেহ শনিবার সকাল ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানযোগে ঢাকায় আনা হবে বলে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে। বিমানবন্দর থেকে প্রথমে মরদেহ তাঁর বাসায় নেওয়া হবে। ওই দিন বাদ আসর আর্মি স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
মেয়র আনিসুল হকের মরদেহ কাল ঢাকায় আসবে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকে মরদেহ আগামীকাল সকাল ১১ টায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানে ঢাকায় আসবে।
মেয়র আনিসুল হকের মৃত্যুতে নোয়াখালীতে শোকের ছায়া
নোয়াখালীর কৃতি সন্তান ঢাকা উত্তর সিটি কর্পোরেশানের মেয়র আনিসুল হকের অকাল মৃত্যুর সংবাদ তার দেশের বাড়ি নোয়াখালীর সাধারণ মানুষও মেনে নিতে পাচ্ছে না। তার মৃত্যু সংবাদ মধ্যরাতে শোনার পর তার পৈত্রিক নিবাস নোয়াখালীর কবিরহাটসহ পুরো জেলায় শুক্রবার দিনভর ছিল এই কৃর্তীমান পুরুষকে নিয়ে আলোচনা।
স্বপ্নদ্রষ্টার মৃত্যুতে কাতর ঢাকা
বিমানের হিমঘরে শুয়ে আনিসুল হক আজ ফিরছেন তাঁর স্বপ্নের ঢাকায়, চিরতরে শায়িত হবেন বনানী কবরস্থানে; মা ফাতেমা জোহরা বেগমের কোলঘেঁষে। এর আগে শ্রদ্ধায়, ভালোবাসায় স্বপ্নরাজকে বিদায় জানাবে স্বপ্নভঙ্গে কাতর ঢাকাবাসী। রবিবার পর্যন্ত তিন দিনের শোকও পালন করবে কিংবদন্তি মেয়রকে হারানো নগরবাসী।
আনিসুল হকের মরদেহ ঢাকায়, আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদন ৩টায়
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হকের মরদেহ ঢাকায় পৌঁছেছে। ৩টায় আর্মি স্টেডিয়ামে তার মরদেহ নেওয়া হবে।
আমার স্বামীর জন্য দোয়া করবেন: আনিসুল হকের স্ত্রী
লন্ডনে চিকিৎসাধীন মেয়র আনিসুল হকের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী রুবানা হক। যুক্তরাজ্যে স্বামীর পাশে থাকা রুবানা বৃহস্পতিবার বিকেলে বলেন, তার ফুসফুসে সংক্রমণ হয়েছে। তার অবস্থা ভালো নয়। তার জন্য জন্য দোয়া করুন।
আনিসুল হকের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ বিভিন্ন সংগঠনের শোক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।










