News2026-02-03T04:32:50+00:00

এই শহর নতুন করে গড়ার অবস্থায় নেই : আনিসুল হক

রাজধানী ঢাকাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়া কঠিন কাজ মন্তব্য করে ডিএনসিসি মেয়র আনিসুল হক বলেছেন, 'শহর গড়ার দায়িত্ব পাওয়ার পর মাস্টারপ্ল্যান করতে গিয়ে দেখলাম, এ শহর নতুন করে গড়ার অবস্থানে নেই। দায়িত্বে এসে দেখি এটা সহজ কাজ নয়। সব দখল হয়ে গেছে।

আরও ১২টি আধুনিক পাবলিক টয়লেট বানানো হবে: আনিসুল হক

আগামী তিন মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আরও ১২টি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে ইসলামিয়া চক্ষু হাসপাতাল সংলগ্ন পার্কে দৃষ্টিনন্দন ম্যুরালসহ একটি আধুনিক পাবলিক টয়লেট উদ্বোধনকালে তিনি একথা জানান।

আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে সমঝোতা দরকার: আনিসুল হক

ঢাকা শহরে যানজটের অন্যতম কারণ আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান। আসলেই আগামী ৫ মাসের মধ্যে আবাসিক এলাকা থেকে বাণিজিক প্রতিষ্ঠান তুলে ফেলা সম্ভব কিনা সাংবাদিক প্রভাষ আমিনের এমন প্রশ্নে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক জানান, ব্যবসায়ীরা তাদের স্বার্থ দেখবেন এটা স্বাভাবিক।

তিন বছরের মধ্যেই নতুন ঢাকা উপহার দিতে চাই: আনিসুল হক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বহুল প্রতীক্ষিত ফুটওভার ব্রিজটি বুধবার দুপুরে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। এ সময় তিনি বলেন, আগামী ৩ বছরের মধ্যে সম্পূর্ণ নতুন ঢাকা উপহার দিতে চাই। এ ফুটওভার ব্রিজ সেই উদ্যোগের একটি ক্ষুদ্র অংশ।

কিছু মানুষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: আনিসুল হক

গুলশানে ডিসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন আলোচনা-সমালোচনার জবাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘কিছু মানুষের অন্যরকম স্বার্থ জড়িত রয়েছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এটা কখনও করতে দেওয়া হবে না।’

নিজস্ব ব্যবস্থাপনায় অগ্নি নির্বাপক স্থাপনের আহ্বান আনিসুল হকের

রাজধানী ঢাকার বাণিজ্যিক ভবনসহ সব ধরনের ভবনে নিজস্ব ব্যবস্থাপনায় অগ্নি নির্বাপক ব্যবস্থা স্থাপনের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

ফুটপাতে গাড়ি রাখা চার চালককে হাতেনাতে ধরলেন মেয়র

ফুটপাতে গাড়ি রাখায় চার চালককে হাতেনাতে ধরলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। এ সময় চারজনের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ এপ্রিল) বিকালে গুলশান-২ নম্বর সার্কেল ও গুলশান এভিনিউতে এ ঘটনা ঘটে।

বারবার কেন বসুন্ধরায় আগুন লাগে: আনিসুল হক

রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। এসময় তিনি বলেন, ‘বারবার কেন বসুন্ধরায় আগুন লাগে তা খতিয়ে দেখা হবে। সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে এসেছি। ফায়ার সার্ভিস চাইলে সহযোগিতা নিতে পারে।’

মেয়র আনিসুল হকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর মিরপুরে বসবাসরত পাকিস্তানিদের উচ্ছেদ না করার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ঢাকার একটি আদালতে। বুধবার (৫ জুলাই) ঢাকার প্রথম সিনিয়র সহকারী জজ মো. মনজুর আহমেদের আদালতে মিরপুর এলাকায় বসবাসরত ৩৯টি বিহারী ক্যাম্পের ৩৬ জন বাদী হয়ে এ মামলা করেন।

জলাবদ্ধতার দায় নগরবাসীর!

সামান্য বৃষ্টি হলেই রাজধানীর সড়ক গুলোতে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। এই জলাবদ্ধতা নিয়ে নির্বাচনের আগে দুই মেয়রের প্রতিশ্রুতি থাকলেও এখন যেন ভুলে গেছেন তারা। জলাবদ্ধতা নিরসনের মূল প্রতিষ্ঠান ঢাকা ওয়াসাও তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে। এখন নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হলে একে অপরকে দোষারোপের সংস্কৃতিই দেখে যাচ্ছেন নগরবাসী।

Go to Top