News2026-02-03T04:32:50+00:00

কূটনৈতিক এলাকার ফুটপাত থেকে প্রতিবন্ধকতা অপসারণ শুরু

রাজধানীর গুলশানে কূটনৈতিক এলাকার ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের উপস্থিতিতে এসব স্থাপনা অপসারণ করা হয়।

‘আমার প্রথম দায়িত্ব আনিসুল হকের পরিকল্পনাগুলো এগিয়ে নেওয়া’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হক তার কাজের মাধ্যমে অল্প সময়েই আলোচিত হয়ে ওঠেন। নগর ভবনের দায়িত্ব নেওয়ার পরই নানা সমস্যায় জর্জরিত ঢাকা শহরকে বদলে দিতে নানা পরিকল্পনা নিয়েছিলেন তিনি। মাত্র আড়াই বছরেই ডিএনসিসি’তে আনেন অনেক ইতিবাচক পরিবর্তন।

‘দুই বছর পর নতুন ঢাকা উপহার দেব’

দুই বছর পর নগরবাসীকে নতুন ঢাকা উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, ‘ঢাকা শহর প্রতিদিন বদলাচ্ছে। একটি নিরাপদ, সবুজ, পরিচ্ছন্ন, মানবিক, স্মার্ট ও স্বাস্থ্যকর আবাসস্থল হিসেবে ঢাকা মহানগরীকে গড়ে তোলার লক্ষ্যে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

কথায় নয়, কাজে বিশ্বাসী ছিলেন আনিসুল হক: ডিএনসিসি মেয়র

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত আনিসুল হক কথায় নয়, তিনি কাজে বিশ্বাসী ছিলেন বলে মন্তব্য করেছেন সংস্থাটির বর্তমান মেয়র আতিকুল ইসলাম।

প্রয়াত মেয়র আনিসুলের কবর জিয়ারত করলেন তাবিথ-ইশরাক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত আনিসুল হকের কবর জিয়ারত করলেন ঢাকার দুই সিটিতে বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

আনিসুল হকের ভাবনায় নাগরিক টিভিতে সমাধান যাত্রা

অকাল প্রয়াত মেয়র আনিসুল হক মেয়র নির্বাচিত হওয়ার আগে নানা সমস্যা চিহ্নিত করে সমাধানের ডাক দিয়েছিলেন। নগরবাসী অল্পসময়ের মধ্যেই তার কিছু ফলাফলও দেখেছিলেন।

আনিসুল থেকে আতিকুল

শুধু একটি আনুষ্ঠানিকতা বাকি ছিল, ফলাফল জানাই ছিল। আতিকুল ইসলাম ঢাকা উত্তরের মেয়র নির্বাচিত হয়েছেন গত ২৮ ফেব্রুয়ারির ভোটে। ভোটার উপস্থিতি কম ছিল এমন একটা কথা চলতেই থাকবে। আবার কেন কম হলো, সেই বিশ্লেষণ অনেকে করছেন, করে চলেছেন এবং করবেনও। কিন্তু বাস্তবতা হলো, আতিকুল ইসলাম আগামী এক বছরের জন্য ঢাকা উত্তরের মেয়র।

প্রয়াত আনিসুল হকের স্মরণে যা বললেন ব্যবসায়ীরা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হক ছিলেন সাহসী ও দৃঢ়চেতা কর্মময় মানুষ। ব্যবসা, রাজনীতি ও সামাজিক সব ক্ষেত্রেই সফল। শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনেরই প্রিয় ব্যক্তি ছিলেন তিনি। তার ভালো গুণগুলো ধারণ করেই তাকে স্মরণ করব আমরা।

নামিয়েছিলেন আনিসুল ওঠালেন আতিকুল

নগরপিতাকে হারিয়ে কাঁদছে নগরবাসী। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এখনও। পুরোদস্তুর রাজনৈতিক ছিলেন না কিন্তু উন্নয়ন আর ভালোবাসা দিয়ে রাজনৈতিক মাঠেও আপন হলেন। যে উদ্যোগ আর উন্নয়নের পসরা সাজিয়ে নগরবাসীর মন জয় করেছিলেন সদ্য প্রয়াত মেয়র আনিসুল হক, তার মধ্যে অন্যতম কারণ ছিল পোস্টার আর বিলবোর্ড অপসারণ।

‘আনিসুল হকের স্বপ্ন বাস্তবায়ন করবে ডিএনসিসি’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের সব স্বপ্নের বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্যানেল মেয়র ওসমান গণি। সোমবার রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের পাশে ক্লোজ সার্কিট ক্যামেরা ও সুপেয় পানীয় জলের সুবিধাসম্বলিত একটি অত্যাধুনিক যাত্রী ছাউনি ও টয়লেট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

Go to Top