News2026-02-03T04:32:50+00:00

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে না তোলা ভালো: আনিসুল হক

বনানীর বহুতল ভবনে বিস্ফোরণে আগুন লাগার ঘটনার জন্য স্থানীয়রা তিতাস কর্তৃপক্ষের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনকে দায়ী করলেও সে দায় নিতে রাজি নন মেয়র আনিসুল হক। আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সঙ্গে রাস্তা খোঁড়ার কারণে গ্যাস পাইপে ছিদ্র হওয়ার যোগসূত্র নিয়ে সন্দেহও প্রকাশ করেন তিনি।

যেসব ফুটপাত মুক্ত করা হচ্ছে তা যেন দখল না হয়: আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, যেসব ফুটপাত মুক্ত করা হচ্ছে তা যেন দখল না হয়, যেসব জায়গায় ময়লা পরিষ্কার করা হচ্ছে তা যেনো আর অপরিষ্কার না হয়। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। আজ শুক্রবার রাজধানীর মিরপুর জাতীয় মুকুল ফৌজ মাঠে ‘সবুজ ঢাকা ক্যাম্পেইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমরা সব অবৈধ বিলবোর্ড ভেঙে ফেলব: আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক বলেছেন, উত্তরের দুই-তৃতীয়াংশ বিলবোর্ডই অবৈধ। আমি সবসংস্থাকে বলেছি আমরা সব অবৈধ বিলবোর্ড ভেঙে ফেলব। মঙ্গলবার দুপুরে ডিএনসিসির ১৫, ১৮, ১৯ ও ২০নং ওয়ার্ড পরিদর্শনের সময় উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন আনিসুল হক।

আপনার ভোট নতুন সকালের সূচনা করতে পারে

রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থান থেকে ২০ দিন আগে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক। গতকাল রবিবার বিকেলে ঠিক সেখানেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রচারণার ইতি টানেন।

হাসিনা-খালেদাকে এক মঞ্চে এনেছিলেন আনিসুল হক

১৯৮০ থেকে ১৯৯০-এর দশকে দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিতি লাভ করেন। তার উপস্থাপনায় ‘আনন্দমেলা’ ও ‘অন্তরালে’ অনুষ্ঠান দুটি জনপ্রিয়তা পায়। আনিসুল হক আশির দশকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৮৬ সালে তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান 'মোহাম্মদী গ্রুপ' প্রতিষ্ঠা করেন।

ক্ষমতা পাচ্ছে না সিটি করপোরেশন

বর্ষা এলেই ডুবে যায় ঢাকা। বন্ধ খাল, বদ্ধ ড্রেনের কারণে জলাবদ্ধতা তৈরি হলেও সমাধানের পথ খোঁজার বদলে চলে দোষারোপ। দীর্ঘদিনের জনভোগান্তি নিরসনে ঢাকার দুই সিটি করপোরেশন ওয়াসার হাতে থাকা খালের দায়িত্ব চাইলেও এখনই মিলছে না ক্ষমতা। ৫৬ সেবা সংস্থার সমন্বয়হীনতা কাটিয়ে এক ছাতার নিচে সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশনকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আমাদের শূন্য করে সুন্দরভাবে চলে গেছেন আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও শিল্পপতি প্রয়াত আনিসুল হকের স্মরণসভায় তার স্ত্রী রুবানা হক অশ্রুসিক্ত নয়নে বলেন, আনিসুল হক কপালি মানুষ। কপাল নিয়ে চলে গেছেন। শিল্পপতি হিসেবে তিনি বিদায় নিলে, এত ভালো বিদায় হতো না। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারকে ধন্যবাদ জানাই। আনিসুল হক আমাদের শূন্য করে গেছেন।

কেমন মেয়র হবো

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বাকি মাত্র একদিন। আলোচনার কেন্দ্রে রয়েছে সিটি নির্বাচন। এর মধ্যে গতকাল ইডবি্লউএমজিএল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় 'কেমন মেয়র হবো' শীর্ষক গোলটেবিল বৈঠক। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম-এর সঞ্চালনায় বৈঠকে অংশ নেন মেয়র পদপ্রার্থী, বিশিষ্টজন ও নগর পরিকল্পনাবিদরা।

সংকটে কাবু ঢাকা সিটি

রাজধানীবাসীর কপাল থেকে দুর্ভোগের দিন কাটছেই না। দফায় দফায় মিটিং, উন্নয়ন পরিকল্পনা, প্রেস ব্রিফিং আর আশ্বাসেই আটকে আছে এ শহরের টেকসই উন্নয়ন। গণপরিবহন সংকট, ভয়াবহ যানজট, মাত্রাতিরিক্ত শব্দদূষণ, বায়ুদূষণ, যত্রতত্র আবর্জনা, বিশুদ্ধ পানির সংকট, মশার উৎপাত, অপরিকল্পিত নগরায়ণ, বছরজুড়ে খোঁড়াখুঁড়ি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে দুর্বিষহ হয়ে উঠেছে নগরজীবন।

আলোর মুখে আনিসুল হকের যানজট নিরসনের দুই প্রকল্প

রাজধানীর যানজট সমস্যা নিরসনে সাতরাস্তা থেকে উত্তরা পর্যন্ত ১১টি ইউটার্ন নির্মাণ, কোম্পানিভিত্তিক বাস নামানোর প্রকল্প নিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক।

Go to Top