গুলশানে ভয় কেটে যাচ্ছে : মেয়র আনিসুল
লি আর্টিজান বেকারিতে হামলার সাড়ে তিন মাসের মাথায় সেই পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সরকার, পুলিশ প্রশাসন যেভাবে কাজ করেছে এতে তাদের ভয় কেটে গেছে। আমাদের মাঝে ভয়ের যে ধারণা জন্মেছে, এখন তা দূর করতে হবে। নিরাপত্তার বিষয়ে প্রয়োজনে পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করতে হবে।
আনিসুলের স্ত্রীর আয় বেশি মিন্টুর নামে ১৩ মামলা
ঢাকা উত্তর সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হকের নিজের নামে কোনো বাড়ি-গাড়ি নেই। তাঁর চেয়ে স্ত্রী রুবানা হকের আয় বেশি। আওয়ামী লীগ সমর্থিত এই ব্যবসায়ী নেতা নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় এমন তথ্য দিয়েছেন। তাঁর নামে কোনো ফৌজদারি মামলা নেই।
ঢাকায় কোনো অবৈধ স্থাপনাকারীদের স্থান নেই : আনিসুল হক
রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকায় আজ ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানকালে পুলিশের সঙ্গে ট্রাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের নেতৃত্বে সকালে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। দুপুর দেড় টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রেলমন্ত্রী মজিবুল হক উপস্থিত ছিলেন।
বর্জ্য অপসারণে সহায়তা চান মেয়র আনিসুল
কোরবানির পশুর বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের আশা জানিয়ে এ কাজে নগরবাসীর সহায়তা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। আজ শনিবার ডিএনসিসির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদের দিন দুপুর ২টা থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যেই উত্তর সিটি করপোরেশন এলাকাকে বর্জ্যমুক্ত করতে পারবো বলে আশা করছি।
মেয়র প্রার্থীদের স্বজনরাও বিরামহীন প্রচারণায়
তফসিল ঘোষণার পর থেকেই ঘুম নেই ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী সমর্থিত মেয়র পদপ্রার্থী ব্যবসায়ী আনিসুল হকের স্ত্রী রুবানা হকের। একই অবস্থা তাঁর দুই সন্তান তানিশা ফারিয়ামান ও নাবিদুল হকের। রুবানা হক মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হলেও স্বামীর নির্বাচনী প্রচারণাই এখন তাঁর ধ্যান-জ্ঞান। বিরামহীন পরিশ্রম করে যাচ্ছেন তিনি।
হঠাৎ পাল্টে গেল নগর ভবনের চিত্র
শপথ নেওয়ার পর বুধবার দুপুরে একবার গুলশানে নগর ভবন ঘুরে গিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক; যদিও বেশিক্ষণ ছিলেন না। আজ (বৃহস্পতিবার) থেকে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করবেন- এমন খবরে তাই গতকাল সকাল থেকেই নগর ভবনে ছিল সাজ সাজ রব।
রাজধানীর যানজট নিরসনে সড়কে ২২টি ইউ-লুপ: আনিসুল হক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, রাজধানীর যানজট নিরসনে তেজগাঁও সাতরাস্তা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কে ২২টি ইউ-লুপ স্থাপন করতে যাচ্ছে সরকার।
প্রকৃত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: আনিসুল হক
কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষতিগ্রস্তদের শনাক্ত করে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। আজ শুক্রবার দুপুরে বস্তিসংলগ্ন পল্লীবন্ধু এরশাদ বিদ্যালয়ের মাঠে তিনি এ কথা জানান। মেয়র বলেন, ক্ষতির পরিমাণ সম্পর্কে অনেকে অনেক কথাই বলছেন। কিন্তু ফায়ার সার্ভিস আরেক কথা বলছে।
সবাইকে নিয়েই কাজ করে যাব
শ্বাসরুদ্ধকর অপেক্ষার পালা চুকিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনবাসী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যবসায়ী নেতা আনিসুল হকের ওপর আস্থা রেখে বিপুল ভোটে বিজয়ী করে তাঁকে নগরপিতার আসনে বসায়।
মিরপুর-পল্লবীতে আনিসুল হকের দিনভর প্রচারণা
সিটি নির্বাচনের বাকি আর মাত্র পাঁচ দিন। আর প্রার্থীরা প্রচারণার সুযোগ পাচ্ছেন চার দিন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক। গতকাল বুধবার প্রচারণার ১৬তম দিনে তিনি প্রচার কার্যক্রম শুরু করেন মিরপুরের পল্লবী থানার মুসলিম বাজার এলাকা থেকে।








