প্রয়াত মেয়র আনিসুল হকের উদ্যোগ এগিয়ে নিতে ডিটিসিএ’কে দায়িত্ব
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক রাজধানীতে চার হাজার বাস নামানোর উদ্যোগ নিয়েছিলেন। ‘বাস ফ্রাঞ্চাইজি সিস্টেম’ (বিএফএস) চালু করতে চেয়েছিলেন তিনি। এ উদ্যোগটি এগিয়ে নিতে ডিটিসিএ’কে দায়িত্ব দেওয়া হয়েছে।
আনিসুল হকের মৃত্যুবার্ষিকীতে ‘আনিস সবুজ সপ্তাহ’ পালন
প্রয়াত মেয়র আনিসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে, বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে আনিসুল হক ফাউন্ডেশন। ১৯ থেকে ২৬ নভেম্বরকে ‘আনিস সবুজ সপ্তাহ’ ঘোষণা করে, সপ্তাহব্যাপী বিভিন্ন এলাকায় তিনশ গাছ লাগানো হয়।
প্রয়াত মেয়র আনিসুল হকের জন্মদিন আজ
একজন স্বপ্নদ্রষ্টা মানুষ। যিনি স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন, আবার স্বপ্নকে বাস্তবায়ন করতেন সেই সফল মানুষ। সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী, জনপ্রিয় উপস্থাপক, ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হকের জন্মদিন আজ।
স্বপ্নদ্রষ্টা আনিসুল হকের ৫ম মৃত্যুবার্ষিকী আজ
নগরবাসী যেকোনো সমস্যায় আজও অসীম শ্রদ্ধায় স্মরণ করেন প্রিয় মানুষটিকে। যিনি ভালোবেসেছিলেন প্রিয় নগরকে। ঘোঁচাতে চেয়েছিলেন নগরীর দুঃখগাঁথা। ভালোবেসে বেধে ছিলেন মায়ার বাহুডোরে। ব্যবসায়ী নেতা, জনপ্রতিনিধি, উপস্থাপক-সব ক্ষেত্রেই ছিলেন সফল।
নগর উন্নয়ন ভাবনা
প্রয়াত মেয়র আনিসুলের হকের পর থেকে ঢাকার মেয়র পদটি এবং তাদের কার্যাবলি সবার নজরে আসছে আজকাল। এর আগে অনেকে এটিকে শুধুই একটি বড় পদ হিসেবে আঁকড়ে ধরে শুয়ে-বসে দিন কাটিয়েছেন—কাজের কাজ কিছু করেছেন বলে মনে পড়ে না। ফলে, আনিসুল হক-পরবর্তী মেয়রদের কাছে এখন পদটি একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।
রাজধানীতে চালু হলো আরো তিন ইউটার্ন
তেজগাঁও বিজি প্রেসের সামনে, নাবিস্কো বা কোহিনুর কেমিকেল মোড় এবং বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় তিনটি ইউটার্ন যানবাহন চলাচলের জন্য খুলে দেয় ডিএনসিসি কর্তৃপক্ষ। ঢাকা উত্তরের প্রয়াত সাবেক মেয়র আনিসুল হক রাজধানীর যানজট নিরসনে ইউটার্নগুলো নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন।
তিন বছরে ১৭ সভা হলেও এখনো চালু হয়নি রুটভিত্তিক বাস
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে চলতি বছরের ১ এপ্রিল থেকে রুটভিত্তিক কোম্পানির অধীনে পরীক্ষামূলক বাস চলাচল শুরুর কথা ছিল। পরে সেটি পিছিয়ে সেপ্টেম্বরের ৭ তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এখন পর্যন্ত সেটি আলোর মুখ দেখেনি।
গাছ সেবায় ভ্রাম্যমাণ হাসপাতাল
অসুস্থ গাছের পরিচর্যায় চালু হলো ভ্রাম্যমাণ হাসপাতাল। গাছেরও প্রাণ আছে, শত বছর আগে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু এ কথার প্রমাণ করে গেছেন। তাই গাছেরও যত্ন দরকার। অযত্ন আর বিভিন্ন রোগ বা পোকার আক্রমণে গাছ মরে যেতে পারে। পাতা শুকিয়ে যাওয়াসহ বিভিন্ন রকমের অসুখ হয় গাছেরও।
‘কাজ শুরু করো, ব্যর্থ হলে নতুন পথ খুঁজে পাবে’
সারাদেশে জাগো ফাউন্ডেশনের ৪০ হাজার স্বেচ্ছাসেবী তরুণ সংগঠক রয়েছে, ৪০০ তরুণ কাজ করেছেন তাদের দক্ষতা অনুযায়ী পারিশ্রমিকে। এই সংগঠনের মাধ্যমে পড়াশোনাও করেছে ৪০০০ শিক্ষার্থী। এক শিক্ষার্থী বৃত্তি পেয়ে বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ জাগো ফাউন্ডেশনেরই প্রতিষ্ঠান।
অবশেষে দখলমুক্ত আনিসুল হক সড়ক
অবশেষে দখলমুক্ত হয়েছে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডসংলগ্ন মেয়র আনিসুল হক সড়ক। গতকাল দুপুর থেকে পুলিশ অভিযান শুরু করে। অভিযানের শুরুতে সড়কের দুই পাশে পার্ক করা কয়েক শ ট্রাক, কাভার্ড ভ্যান পিকআপ সরিয়ে নেওয়ার জন্য মাইকে ঘোষণা দেয়। পরবর্তীতে পুলিশ রেকার দিয়ে পার্ক করা গাড়ি সরিয়ে নেওয়া শুরু করে। এ অবস্থায় পরিস্থিতি দ্রুত পালটে যেতে শুরু করে।











