আনিসুল হক শঙ্কা মুক্ত
লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ (আইসিইউ) কেন্দ্রে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক শঙ্কা মুক্ত। তবে এখনো তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) রাতে মেয়র আনিসুল হকের একান্ত সচিব এ কে এম মিজানুর রহমান বাংলানিউজকে মোবাইল ফোনে মেয়রের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানান।
‘মেয়র আনিসুল হক সড়ক’ উদ্বোধন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত সাবেক মেয়র আনিসুল হকের নামে সড়ক উদ্বোধন করা হয়েছে। শনিবার (০১ ডিসেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর সাতরাস্তা থেকে তেজগাঁও রেললাইন পর্যন্ত সড়টির নাম রাখা হয় ‘মেয়র আনিসুল হক সড়ক’।
পাসপোর্ট অফিস পরিদর্শনে উত্তরের মেয়র আনিসুল হক
রাজধানী ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শনে এসেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। রোববার (০৩ জানুয়ারি) সকালে পাসপোর্ট অফিসে আসেন আনিসুল হক।
ইসি চাইলে একটি অর্থবহ নির্বাচন সম্ভব: মেয়র আনিসুল হক
নির্বাচন কমিশন (ইসি) চাইলে একটি অর্থবহ নির্বাচন সম্ভব এবং ইসি সেটি চায় বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর লেকশোর হোটেলে শুরু হওয়া ‘সমুন্নত রাজনৈতিক প্রক্রিয়া ও অংশগ্রহণমূলক নির্বাচন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে দেওয়া বক্তৃতায় তিনি এ অভিমত তুলে ধরেন।
মেয়র আনিসুল হকের আরো উন্নতি, নেতিবাচক খবর বিভ্রান্তিকর
লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। তাকে গত ৩১ অক্টোবর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ফায়ারকর্মী মেয়র আনিসুল
বৃহস্পতিবার দিনগত রাত দুইটা বেজে কয়েক মিনিট। বনানীর ২৩ নম্বর রোডের ৯ নম্বর বাড়িতে দাউ দাউ আগুন জ্বলছে। ছাদে ২৫ জন বাসিন্দা আটকা পড়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
যে অনুষ্ঠান বাতিল করে লন্ডনে যান আনিসুল হক
২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আগ্রহে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করে বিজয়ী হন আনিসুল হক।ওই বছরের ৬ মে মেয়রের চেয়ারে বসে প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিতে থাকেন তিনি। একের পর এক বিভিন্ন উদ্যোগে দেশবাসী দেখতে থাকেন তার নেতৃত্বের যোগ্যতা।
অনিয়ম দেখলে এসএমএস করতে বললেন মেয়র আনিসুল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক জবর দখলসহ যে কোনো অনিয়ম দেখলে সরাসরি তার মোবাইলে এসএমএস করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, একটা এসএমএস করবেন যে অমুক আইসা টাকা চাইছে। একটা এসএমএস করবেন যে অমুক জোর করে এটা করতেছে।
ফের ট্রাক স্ট্যান্ডে পরিণত ‘আনিসুল হক সড়ক’
রাজধানীর তেজগাঁও-মহাখালীসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বাস-ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করে সড়কে অনেকটাই শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হক। পরে, তার স্মৃতিতে তেজগাঁও রেলক্রসিং থেকে সাতরাস্তা মোড় পর্যন্ত সড়কটির নামকরণ করা হয় ‘মেয়র আনিসুল হক সড়ক’।
‘আনিসুল হকের অকাল মৃত্যু বেদনাদায়ক’
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে দেওয়া শোকবার্তায় খালেদা জিয়া বলেন, ‘একজন সজ্জন মানুষ হিসাবে মেয়র আনিসুল হকের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।





