News2026-02-03T04:32:50+00:00

আনিসুল হকের নামাজে জানাজা শেষ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের দ্বিতীয় নামাজে জানাজা শেষ হয়েছে। শনিবার (০২ ডিসেম্বর) বাদ আসর আর্মি স্টেডিয়ামে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বনানী কবরস্থানে ছেলে মোহাম্মদ শারাফুল হকের কবরে চিরনিদ্রায় শায়িত হবেন মেয়র আনিসুল হক।

ঝাড়ু হাতে রাস্তায় মেয়র আনিসুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে গড়ে তুলতে ঝাড়ু হাতে রাজপথে নেমেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। শনিবার (১৮ মার্চ) দুপুরে গুলশান লেক পার্কে সড়ক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী ও সনদ প্রদান অনুষ্ঠান শেষে ঝাড়ু হাতে রাজপথ পরিষ্কার করেন তিনি।

আনিসুল হকের বাসায় গেলেন প্রধানমন্ত্রী

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ দেখতে তার বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে প্রয়াত মেয়রের রাজধানীর বনানীর ২৩ নম্বর সড়কের ৮০ নম্বর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের শান্তনা দেন ও সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

আনিসুল হকের নির্বাচনী ইশতেহার ১১ এপ্রিল

যত দিন যাচ্ছে সিটি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা ততই গতি পাচ্ছে। নিজ নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে গিয়ে ভোটারদের মন জয় করতে ব্যস্ত মেয়র প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সমর্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ব্যবসায়ী নেতা আনিসুল হক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

সেলফি রসিকতায় মেয়র আনিসুল

‘স্যার! একটু সময় হবে, একটা সেলফি উঠাবো।’ এক ভক্তের আবদারে রাজি হতে না হতেই আরেকজন পাশে এসে হাজির। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সঙ্গে সেলফি উঠানোর সুযোগ মিস করতে রাজি নন উপস্থিত কেউই।

মেয়র আনিসুলের রোগমুক্তির জন্য দোয়া চাইলেন নাছির

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে নগর ভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আনিসুল হকের সঙ্গে ডেনমার্ক আ’লীগের সৌজন্য সাক্ষা‍ৎ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেছে ডেনমার্ক আওয়ামী লীগের প্রতিনিধি দল। বুধবার (৮ জুন) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের রেডিসন স্কেন্দিক হোটেলে মঙ্গলবার (৭ জুন) আওয়ামী লীগের নেতাকর্মীরা আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আনিসুল হকের নির্বাচনী প্রচারণা শুরু

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় তার বাবার কাছ থেকে দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণার জন্য বাসা থেকে বের হন তিনি।

‘পুরাতন বিমানবন্দরের দেয়াল খুলে দিতে চাই’

ঢাকা: দু’বছর আগে ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র হয়েছিলেন আনিসুল হক। সে বছর ৬ মে শপথ নেন আর ১৪ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন। এরই মধ্যে নগর উন্নয়নের নানা কাজে প্রমাণ দিয়েছেন আপসহীন স্বভাবের। ঘটনা-দুর্ঘটনায়ও তাকে নগরবাসীর পাশে দাঁড়াতে দেখা গেছে।

তেজগাঁওয়ে ‘মেয়র আনিসুল হক সড়ক’

সাতরাস্তা থেকে কারওয়ানবাজারগামী সড়ক রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ানবাজার সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘মেয়র আনিসুল হক সড়ক’। 

Go to Top