বিলবোর্ড ব্যানার না সরালে উচ্ছেদ ও মামলা
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকা থেকে অনুমোদনহীন বিলবোর্ড, ব্যানার, সাইনবোর্ড দ্রুত সরিয়ে নেওয়া না হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা, জরিমানা, এমনকি ট্রেড লাইসেন্স বাতিলের মতো ব্যবস্থাও নেওয়া হবে।
বিজয়ী হলে পাশে থাকবো: আনিসুল
মেয়র পদে বিজয়ী হলে ভোটারদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। বৃহস্পতিবার সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প এলাকার মসজিদের ইমামদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।
গামকা অফিস সরাতে পদক্ষেপ নেবেন আনিসুল
প্রবাসে গমনেচ্ছু শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রটিকে রাজধানীর গুলশান থেকে অন্য কোথাও স্থানান্তরের দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি বলেছেন, অবস্থাটা এমন দাঁড়িয়েছে, গামকা (জিসিসি অ্যাপরুভড মেডিকেল সেন্টারস অ্যাসোসিয়েশন) সিটি করপোরেশনের রাস্তাটাই দখল করে ফেলেছে।
আনিসুল হককে ভালোবাসায় স্মরণ সংস্কৃতিজনের
ব্যবসায়ী থেকে টেলিভিশন উপস্থাপক, সেখান থেকে রাজনীতিবিদ, রাজধানীর একাংশের নগরপিতা- এত সব পরিচয়ের বাইরেও প্রয়াত মেয়র আনিসুল হক ছিলেন একজন সংস্কৃতিজন। সুন্দরের কথা বলে যাওয়া সজ্জন এই মানুষটিকে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে স্মরণ করলেন দেশের অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
রাজউক নিয়ে ক্ষুব্ধ মেয়র ও কাউন্সিলররা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনিয়ম, দুর্নীতি ও অবহেলার কারণে আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে বলে অভিযোগ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিরা। তারা বলেছেন, রাজউক সঠিকভাবে দায়িত্ব পালন করলে আজ ঢাকা শহরের এমন অবস্থা হতো না। এ সময় রাজউক চেয়ারম্যান জয়নাল আবেদিন ভূঁইয়া এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন। তারা রাজউকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ স্বীকারও করে নেন।
আনিসুল হকের কাছে ভোটারদের খোলা চিঠি
সাদা কাপড়ে ঢাকাকে নিয়ে স্বপ্নের কথা তুলে ধরেছেন ঢাকা উত্তরের ভোটাররা। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নবগঠিত ঢাকা নাগরিক সমাজের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সামনে 'কেমন ঢাকা চাই' শিরোনামে উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হকের কাছে খোলা চিঠি লেখার অভিনব আয়োজনে সমবেত হয়েছিলেন হাজারো ভোটার।
আইসিইউ থেকে বের করা হয়েছে মেয়র আনিসকে
লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বের করা হয়েছে। গতকাল মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আনিসুল হককে ফিজিওথেরাপি দেওয়ার জন্য অন্য একটি হাসপাতালে নেওয়া হয়।
আনিসুল ও তাবিথের চোখে ঘুম নেই
সিটি করপোরেশন নির্বাচনে শেষ মুহূর্তের প্রচার এখন তুঙ্গে। আর একদিন পর আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন। তিন সিটিতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীসহ অন্য প্রার্থীদের এখন ঘুম হারাম। ঊর্ধ্বশ্বাসে তারা ছুটছেন ভোটারদের কাছে। দিন-রাত চালাচ্ছেন গণসংযোগ ও প্রচার
জমি দানকারী ২ সহোদরকে মেয়র আনিসুলের শুভেচ্ছা
রাস্তা প্রশস্ত করতে নিজেদের জমি ছেড়ে দেওয়ায় বিমানবন্দর সড়ক সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ১/এ প্লটের শফিক হোসেন ও শাহরিয়ার হোসেন নামের দুই সহোদরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। গতকাল সোমবার মেয়র তাদের বাসভবনে গিয়ে তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
ইতালি ও পাকিস্তান দূতাবাস সংলগ্ন ফুটপাত দখলমুক্ত
রাজধানীর গুলশান-বারিধারা কূটনৈতিক এলাকার ফুটপাত ও রাস্তা থেকে বিভিন্ন দেশের দূতাবাসের নিজস্ব স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি বলেছেন, রাস্তা ও ফুটপাতে স্থাপনা তৈরি করা সমীচীন নয়।






