News2026-02-03T04:32:50+00:00

প্রতিটি ওয়াদা পূরণের লক্ষ্যে কাজ করছি

২০১৬-১৭ অর্থবছরের জন্য ২ হাজার ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল রোববার গুলশানের হোটেল লেকশোরে ডিএনসিসির মেয়র আনিসুল হক এ বাজেট ঘোষণা করেন। এর আগে ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে বোর্ড মিটিংয়ে এ বাজেট অনুমোদন পায়। বাজেট বক্তৃতায় মেয়র আনিসুল হক বলেন, দায়িত্ব নেওয়ার পর সব প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। সমস্যার গুরুত্ব বিবেচনা করে বাজেট প্রণয়ন করা হয়েছে।

আনিসুল হকের জন্য কাঁদলেন সাঈদ খোকন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করতে গিয়ে কেঁদে ফেললেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, আনিসুল হকের মৃত্যু অপ্রত্যাশিত। হঠাৎ তিনি অসুস্থ হয়ে যাবেন, এটা কল্পনাও করতে পারিনি।

নারীবান্ধব ঢাকা গড়ার অঙ্গীকার আনিসুল হকের

নির্বাচিত হলে নারীবান্ধব ঢাকা গড়ে তোলার অঙ্গীকার করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। শনিবার সকালে মিরপুর ১২ নম্বর সেকশনের মোল্লা মার্কেটের সামনে থেকে দিনের প্রচারাভিযান শুরু করেন আনিসুল হক। এ সময় এক পথসভায় তিনি ওই অঙ্গীকার করেন তিনি।

কখনও সাইকেলে, কখনও হেঁটে আনিসুল হক

ভোটের দিন কি একটু দ্রুতই এগিয়ে আসছে। এমনটিই মনে করছেন সিটি নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। তাই তাদের কাছে দিনরাত একাকার হয়ে গেছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই 'মান্যবর ভোটারে'র দরজায় হাজির প্রার্থীরা। তাদের ধুমধাড়াক্কা প্রচারের সাক্ষী হয়ে থাকার জন্য এই প্রতিবেদক গতকাল শুক্রবার প্রায় সারাদিনই ছিলেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হকের সঙ্গে।

অসংখ্য মানুষের শুভকামনা ছিল তাকে ঘিরে

আমাদের শঙ্কা ছিল কখন ভেসে আসে দুঃসংবাদ। অসংখ্য মানুষের শুভকামনা ছিল তাকে ঘিরে, তিনি যেন আরোগ্য লাভ করে দ্রুত ফিরে আসেন আবার জনগণের মাঝে। কিন্তু সবাইকে বেদনাকাতর করে তিনি ৩০ নভেম্বর রাতে লন্ডনে চিকিৎসারত অবস্থায় চলে গেলেন না-ফেরার দেশে।

আনিসুল হক সড়কে চোর-পুলিশ খেলছে ট্রাক-কাভার্ডভ্যান চালকরা: মেয়র আতিকুল

তেজগাঁও ট্রাকস্টান্ড সংলগ্ন মেয়র আনিসুল হক সড়কে ট্রাক-কাভার্ডভ্যান চালকরা চোর-পুলিশ খেলছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘যখন মোবাইল কোর্টের অভিযান চলে তখন রাস্তায় ট্রাক থাকে না। আবার আমি যখন ভিজিটে যায় তখনও থাকে না।

সবার কাছে কৃতজ্ঞ: আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক বলেছেন, নির্বাচনে জিতলে প্রত্যাশা পূরণ করবো আর হারলে বিজয়ীকে বরণ করে নেব।

ক্ষমা চেয়ে সময় প্রার্থনা মেয়র আনিসের

জলাবদ্ধতা ও ভাঙাচোরা রাস্তার জন্য নগরবাসীর কাছে বিনম্র চিত্তে ক্ষমা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বিগত ৩৫ বছরে সৃষ্ট এই সমস্যা সমাধানে সবার সহযোগিতা ও সময় চান মেয়র। গতকাল রোববার আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে ইয়ুথ ফোরাম আয়োজিত 'ইয়ুথ পার্লামেন্ট-২০১৫'র অধিবেশনে তিনি এসব কথা বলেন। সমকাল এ অধিবেশনের মিডিয়া পার্টনার ।

ঢাকার গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানো হবে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক জানিয়েছেন, রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। চালু করা হবে বাস ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি (বিএফএস)। গতকাল সোমবার রাজধানীর মহাখালীতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির বিশেষ সাধারণ সভায় তিনি এ কথা জানান।

প্রিয় মেয়রকে অশ্রুসিক্ত বিদায়

এই তো সেদিন ঢাকার (উত্তর) মেয়র হলেন তিনি- স্বপ্ন দেখেছিলেন ঢাকা হবে কল্লোলিনী তিলোত্তমা। নগরবাসীও দেখেছিল সেই স্বপ্ন। মাত্র আড়াই বছরে এমন স্বপ্নযাত্রা সফল করা সম্ভব নয়। তবে তিনি যে তা করতে পারেন- তেমন নানা দৃষ্টান্ত আর উদ্যোগের মধ্য দিয়ে ঢাকাবাসীর প্রিয়তম নগরপিতা হয়ে উঠেছিলেন তিনি।

Go to Top