News2026-02-03T04:32:50+00:00

আনিসুল হক: ব্যবসায়ী থেকে নগরপিতা

তৈরি পোশাক ব্যবসায় নিজের অবস্থার বদল ঘটিয়েছিলেন আনিসুল হক। ঢাকার অবস্থাও বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) মেয়রের চেয়ারে বসেন; কিন্তু তার সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময়) মারা যান ৬৫ বছর বয়সী আনিসুল হক।

টিভির প্রধান নির্বাহীদের পরামর্শ নিলেন আনিসুল হক

সুন্দর নগরী গড়তে টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও দায়িত্বশীলদের কাছ থেকে পরামর্শ নিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। গতকাল সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ লক্ষ্যে ডিএনসিসির পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় মেয়র তার দায়িত্বকালে নেওয়া নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।

বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ মেয়র আনিসুলের

'সিটি করপোরেশনের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে মশা মারা সম্ভব নয়'— শুক্রবার দেওয়া এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

সুন্দর নগরী গড়তে টেলিভিশন কর্তাদের পরামর্শ নিলেন মেয়র

সুন্দর নগরী গড়তে টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও দায়িত্বশীলদের পরামর্শ নিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডিএনসিসি আয়োজিত এক মতবিনিময় সভায় মেয়র বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহীদের পরামর্শ শোনেন।

জলাতঙ্ক রোধে ব্যাপক উদ্যোগ নেবে ডিএনসিসি আনিসুল হক

জলাতঙ্ক রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ব্যাপক উদ্যোগ গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র আনিসুল হক। গতকাল রোববার দুপুরে মহাখালী ডিএনসিসি মার্কেটে পথের কুকুরদের টিকাদান ও বন্ধ্যাকরণ কর্মসূচি 'সেতু'র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন। ডিএনসিসির সহযোগিতায় বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল এবং বেসরকারি সংস্থা অভয়ারণ্যের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

‘নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে’

প্রায় সকল ধর্মমতে, আমানত খেয়ানতকারীর ভয়ংকর পরিণতির কথা থাকলেও হাজার কোটি টাকার ঋণখেলাপি তৈরির কারিগররা তা মনে রাখে না। সেই প্রেক্ষাপটে 'অর্পিত দায়িত্ব'কে 'আমানত' জ্ঞান করে কর্তব্যনিষ্ঠায় আর সংবেদনশীলতায় প্রতিপালনেও যে ব্যক্তিকে চির মহিমান্বিত করতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা নিকট অতীতে পেয়েছি। আত্মবিশ্বাসী আগামী প্রজন্মের উন্মেষে দৃষ্টান্ত সৃষ্টিকারী মানুষটিই আমাদের প্রয়াত আনিসুল হক, আমার 'আনিস ভাই'।

আনিসুল হকের অভাব টের পাচ্ছেন উত্তরের বাসিন্দারা

গুলশান-বারিধারায় বিভিন্ন বিদেশি দূতাবাস ফুটপাতের জায়গা দখল করে নিরাপত্তা চৌকি গড়ে তুলেছিল। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রভাবশালী দেশগুলোর দূতাবাসের তথাকথিত এই নিরাপত্তা স্থাপনা অপসারণ করা সম্ভব- তা কল্পনাও করতে পারেননি কেউ। তবে এখন এসব এলাকার ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন নগরবাসী। এই কাজটি করেছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক।

মানবিক-নগরী গড়ার প্রতিশ্রুতি আনিসুল হকের

গরীব ও ধনী সবার জন্য একটি মানবিক নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক।

সমস্যা সমাধানে চাই সমন্বিত ব্যবস্থাপনা

রাজধানীর জলাবদ্ধতা দূর, যানজট নিরসনে রাস্তা দখলমুক্তসহ নানা সমস্যা সমাধানে সমন্বিত ব্যবস্থা থাকা দরকার বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, ঢাকার যেসব সমস্যা রয়েছে, তার সমাধান করা সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়। কারণ, শুধু জলাবদ্ধতা সমস্যা সমাধানের সঙ্গে ১৪টি সরকারি সংস্থা জড়িত।

সাবেক মেয়র আনিসুলের কবর জিয়ারত করলেন তাবিথ-ইশরাক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত আনিসুল হকের কবর জিয়ারত করলেন ঢাকার দুই সিটিতে বিএনপির (ধানের শীষ প্রতীক) মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

Go to Top