News2026-02-03T04:32:50+00:00

আনিসুল হক ছিলেন সবার নেতা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হক জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যকে করেছেন মুঠোবন্দি। ছিলেন সফল, পরিশ্রমী, স্বপ্নবাজ ও নিষ্ঠাবান। এই মানুষটির কর্মময় জীবনের স্মৃতি নিশ্চয়ই বহুকাল হৃদয়ে বইবেন তার সতীর্থ, সহকর্মী এবং অন্যরা। আনিসুল হককে শেষ বিদায় জানাতে এসেও সেই স্মৃতির ডালি মেলে ধরেছিলেন বিশিষ্টজন। তারা বলেছেন, আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মেয়র হয়েও আনিসুল হক মূলত দল-মতের ঊর্ধ্বে থেকে আপামর নগরবাসীর নেতা হয়ে উঠেছিলেন। তিনি বেঁচে থাকলে এই ঢাকা শহরের আরও অনেক উন্নয়ন সম্ভব ছিল বলে বিশ্বাস করেন তারা।

তেজগাঁওয়ের উন্নয়নে বড় প্রকল্প: আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, 'তেজগাঁওকে নিয়ে একটি বড় উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে এই এলাকার রাস্তাসহ পুরো দৃশ্যপট পাল্টাবে। এর পেছনে রয়েছে প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ও নির্দেশনা।'

ব্যবসায়ী সমাজকে সম্মানিত করেছেন আনিসুল হক

ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে মেয়র পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নকে সার্থক প্রমাণ করেছেন আনিসুল হক। বিজিএমইএ, এফবিসিসিআই ও সার্ক চেম্বারের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনকে অত্যন্ত সার্থকভাবে পরিচালনা করেছেন তিনি। আনিসুল হকই ঢাকার জনপ্রিয়তম সফল মেয়র ছিলেন। প্রধানমন্ত্রীর এ আস্থা এবং দেশবাসীর ভালোবাসা আদায়ের মাধ্যমে আনিসুল হক প্রকৃতপক্ষে ব্যবসায়ীদের সম্মানিত করে গেছেন। এমন শত শত আনিসুল হক তৈরি হওয়া দরকার, যারা ব্যবসা এবং রাজনীতিতে সফলভাবে নেতৃত্ব দিতে পারেন।

মেয়র গিয়ে দেখলেন অবৈধ পার্কিং নেই

রাজধানীর তেজগাঁও সাতরাস্তা ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সড়কটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হক ২০১৫ সালে দখলমুক্ত করে একটি দৃষ্টান্ত উপস্থাপন করেন। তার মৃত্যুর পর সড়কটির নাম আনিসুল হক সড়ক নামকরণ করে ডিএনসিসি। কিন্তু মাঝেমাঝেই রাস্তাটিতে পুরনো চেহেরা ফিরে আসে।

তার দু’চোখ ভরা স্বপ্ন

মৃত্যু অমোঘ, অনিবার্য। 'আকাশের লক্ষ তারা' জীবনকে প্রতিনিয়ত ডাকছে। এই ডাক অগ্রাহ্য করার ক্ষমতা কারও নেই। এই নিষ্ঠুর বাস্তবতার মধ্যেই সুখ-দুঃখের ভেলায় জীবননৌকা কখনও শান্ত, কখনও বা ঊর্মিমুখর সাগরে এগিয়ে চলে। নৌকাটি কখন হঠাৎ থেমে যাবে, তা শুধু একজনই জানেন- যিনি অলক্ষ্যে বসে বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু নিয়ন্ত্রণ করছেন। এই নিষ্ঠুর বিধাতা বেশ কয়েক মাস আমাদের আশা-নিরাশার দোলাচলে দুলিয়ে প্রিয় আনিসুল হককে কেড়ে নিলেন।

অভিজ্ঞতা কাজে লাগাবো: আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক বলেছেন, অতীতে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দেওয়া ও উন্নয়নের অভিজ্ঞতা আমার রয়েছে। যার অভিজ্ঞতা আছে ও সততার সঙ্গে দায়িত্ব পালনের সুনাম আছে নাগরিকরা তাকেই ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন। বিজয়ী হলে আমার অভিজ্ঞতা কাজে লাগাবো।

ভরসা রাখুন, স্মার্ট সিটি হবেই: আনিসুল হক

আশা জাগানিয়া প্রতিশ্রুতি দিয়ে এক বছর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের দায়িত্ব নেন আনিসুল হক। জরুরি নাগরিক সমস্যা নিরসনে তিনি দৃশ্যমান পদক্ষেপও নিয়েছেন। ঢাকা উত্তরের চিত্রকল্প বদলে দেওয়ার স্বপ্ন তার। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকায় বেশ কিছু সাহসী পদক্ষেপ নিতে পেরেছেন

সেনা মোতায়েনে ইসির হাতে পর্যাপ্ত ক্ষমতা: আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক বলেছেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে ইসির হাতে পর্যাপ্ত ক্ষমতা রয়েছে। সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স অথবা রিজার্ভ ফোর্স যেভাবে ইচ্ছে তারা ব্যবহার করতে পারেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন সেনাবাহিনীকে যেভাবে মনে করবে সেভাবেই ব্যবহার করবে।

আনিসুল হকের স্বপ্ন বৃথা যাবে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা শহরকে আধুনিক নগরী এবং গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসাবে গড়ে তোলায় আনিসুল হকের স্বপ্ন বৃথা যাবে না।

মোনায়েম খানের বাড়ির জায়গায় হাসপাতাল হবে: মেয়র আনিসুল হক

স্বাধীনতাবিরোধী মোনায়েম খানের বাড়ির জায়গায় হাসপাতাল নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। শনিবার রাজধানীর বনানীতে মোনায়েম খানের বাড়ির সামনে আয়োজিত এত মানববন্ধনে উপস্থিত হয়ে তিনি এই ঘোষণা দেন।

Go to Top