সিটি করপোরেশনের গাড়ি নেবেন না আনিসুল হক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আনিসুল হক সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করবেন না বলে জানিয়েছেন। এছাড়া মেয়র হিসেবে তার প্রাধিকারভূক্ত আরও যেসব সুযোগ-সুবিধা রয়েছে সেগুলো নিতেও আগ্রহী নন তিনি। ডিএনসিসিরি পক্ষ থেকে এসব সুবিধা বিষয়ে তাকে অবহিত করা হলেও তিনি তাতে আগ্রহ দেখাননি।
মেয়র আনিসুল হকের নামে সড়ক
রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সাতরাস্তা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কের নাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। এখন রাস্তাটির নাম হবে ‘মেয়র আনিসুল হক সড়ক’।
ফুটপাত ছেড়ে না দিলে বুলডোজার: আনিসুল হক
নগরবাসীর হাঁটার জন্য দখলদারদের ফুটপাথ ছেড়ে দেয়ার অনুরোধ জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, স্বেচ্ছায় ফুটপাত ছেড়ে না দিলে প্রয়োজনে বুলডোজার চালানো হবে।
কাউন্সিলররা উচ্ছেদে সহযোগিতা না করলে উন্নয়ন বন্ধ: আনিসুল হক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যেসব কাউন্সিলর তার এলাকায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে সহযোগিতা করবেন না, সেসব ওয়ার্ডে কোনো উন্নয়ন কাজ হবে না বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক। তিনি বলেন, অবৈধ দখল ও স্থাপনার কারণে অনেক এলাকার রাস্তা প্রশস্ত করা যাচ্ছে না। ফলে নাগরিকরা এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
অপরিকল্পিত নগরায়নই ঢাকায় উন্নয়নে বাধা-মেয়র আনিসুল হক
অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা শহরের উন্নয়নকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি বলেন, ঢাকা শহরের উন্নয়নে ও পরিকল্পিত নগরায়নের জন্য পুরকৌশলীদের কাজ করতে হবে।
ডিএনসিসি এলাকায় ১২ মার্কেট ঝুঁকিপূর্ণ: মেয়র আনিসুল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মেয়র আনিসুল হক বলেছে, 'ডিএনসিসি এলাকায় ১৪১টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। এর মধ্যে ডিএনসিসির মালিকানাধীন সাতটি মার্কেটের ১২টি ভবন রয়েছে। এসব ভবন ধসে ব্যাপক প্রাণহানির আশঙ্কা থাকলেও এখনই ভেঙে ফেলা সম্ভব হচ্ছে না।'
দেয়ালচিত্রে সবাক আনিসুল হক সড়ক
বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য আর উন্নয়নের চিত্রে উজ্জ্বল হয়ে উঠল মেয়র আনিসুল হক সড়ক। সড়কটির দেয়ালে যেমন ফুটে উঠেছে ভাষা আন্দোলন, তেমনি চিত্রিত হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতি। পাশাপাশি এখানে স্থান পেয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেট্রোরেল ও পদ্মা সেতুর মতো বিস্ময়কর উন্নয়নের চিত্র।
বিষাদে ভরা ফেসবুক
বাংলা ভাষাভাষী মানুষের ফেসবুক ওয়াল প্রিয় মানুষ হারানোর বেদনায় বিষাদে ছেয়ে গেছে। যে যার মত সদ্য প্রয়াত মেয়র আনিসুল হক ও তার কর্মময় জীবন নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন, মন্তব্য করছেন। কেউ-কেউ তার সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্ত রোমন্থন করে ব্যথিত হচ্ছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়র আনিসুল হক না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুর পরপরই বিভিন্ন জনের স্ট্যাটাসে বিষাদে ভরতে থাকে ফেসবুক।
ঢাকা উত্তরের মেয়র আনিসুল
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চূড়ান্ত ফলের ভিত্তিতে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম।
আরেকজন আনিসুল হক খুঁজে পাওয়া যাবে না: কাদের
মেয়র আনিসুল হকের অবদান স্মরণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তার মতো মানুষ একজনই। আরেকজন আনিসুল হক খুঁজে পাওয়া যাবে না।









