News2026-02-03T04:32:50+00:00

আশা করি- এই ছবি সব গুজবের অবসান ঘটাবে

ছোট্ট একটি শিশুকে কোলে নিয়ে সোফায় বসে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঘুমন্ত শিশুটির দিকে স্নেহমাখা দৃষ্টিতে তাকিয়ে আছেন। গতকাল বুধবার এ ছবি ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক। ছবিটি দিয়ে তিনি লেখেন, 'আশা করি- এই ছবি সব গুজবের অবসান ঘটাবে।

আনিসের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র নির্বাচিত হলে প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার বিষয়টিতেই অগ্রাধিকার দেবেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। এর মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা থেকে মুক্তির মতো কর্মসূচিগুলো থাকবে।

৩ সিটিতে আনিসুল, সাঈদ খোকন ও নাছির জয়ী

তিন সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। তারা হলেন-ঢাকা উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাঈদ খোকন ও চট্টগ্রামে আ জ ম নাছির।

ঢাকা উত্তরের ফুটপাত দখলমুক্ত হয়নি

রাজপথ ও ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের বেঁধে দেওয়া সময়সীমা ৩ এপ্রিল পার হলেও দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই ফুটপাত দখল করে চলছে ব্যবসা-বাণিজ্য। ফুটপাতের ওপর গড়ে তোলা দোকানপাটও আগের মতোই রয়ে গেছে।

গণপরিবহনে শৃঙ্খলা আসবে কবে

রাজধানীর গণপরিবহনকে সুশৃঙ্খল করার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পাঁচ বছর আগে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এরপর 'বাস রুট রেশনালাইজেশন' নামে একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়। পরিকল্পনা বাস্তবায়নে ঢাকা উত্তরের তৎকালীন মেয়র আনিসুল হককে প্রধান করে কমিটি করা হয়।

খুলেছে ডিএনসিসির পাকা মার্কেটের একাংশ

আগুনে ক্ষতিগ্রস্ত গুলশান-১ নম্বরের ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাকা মার্কেটের একাংশ খুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ওই মার্কেটের ৩০-৪০টি দোকান খোলা হয়। ডিএনসিসির সিদ্ধান্ত অমান্য করে পাকা মার্কেট খুলে দেওয়ায় এখন কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় ব্যবসায়ীদের নিতে হবে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক। গতকাল বিকেলে মার্কেটটি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নারীবান্ধব ঢাকা গড়া হবে

টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রের অভিনয় শিল্পীরা এবার তাদের অকুণ্ঠ সমর্থনের কথা জানালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের প্রতি। শনিবার দুপুরে রাজধানীর নিকেতন সংলগ্ন গুলশান পার্কে শিল্পীদের উদ্যোগে আয়োজিত এক পরিচ্ছন্নতা অভিযানকালে তারা তাদের এ সমর্থনের কথা জানান। শিল্পীদের পক্ষে এটিএম শামসুজ্জামান সেখানে বলেন, 'আনিসুল হক একজন টেলিভিশন শিল্পী। তার জীবন শুরু হয়েছিল উপস্থাপনার মধ্য দিয়ে।

অফুরান অনুপ্রেরণা হয়ে হৃদয়েই আছেন

'আমার এখনও ভাবতে কষ্ট হয়, চার বছর হয়ে গেছে আনিস আমাদের চোখের আড়াল হয়ে গেছেন! তবে চোখের আড়াল হওয়া মানেই মনের আড়াল হওয়া নয়। তাকে আমরা প্রত্যেকে, পরিবারের সবাই আমাদের চিন্তা-চেতনায়, আমাদের আদর্শে ধারণ করি। তিনি চলে গেছেন, কাল (আজ মঙ্গলবার) চার বছর পূর্ণ হবে। কিন্তু এখনও তিনি আমাদের সবার সঙ্গে আষ্টেপৃষ্ঠে বেঁধে আছেন।'

আনিসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, সফল উদ্যোক্তা আনিসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। ২০১৭ সালে আজকের দিনে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে তিনি মারা যান।

আনিসুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Go to Top