মেয়রকে অবরুদ্ধ রেখে পুলিশ-শ্রমিক সংঘর্ষ
রাজধানীর তেজগাঁওয়ে রেলের জমিতে গড়ে ওঠা ট্রাকস্ট্যান্ড উচ্ছেদের সময় গতকাল রবিবার পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। কয়েক দফা নির্দেশনার পর গতকাল দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা ট্রাকস্ট্যান্ড থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করলে শ্রমিকরা মারমুখী হয়ে ওঠে।
মেয়র আনিসুলের স্বপ্নের ফুড কোর্টে ভাসে ফেনসিডিলের বোতল
ফুড কোর্টের উত্তর-পূর্ব কোণে পড়ে আছে ফেনসিডিলের বোতল। উত্তর পাশে বাঁশঝাড়ের নিচে বৃত্ত তৈরি করে নির্দ্বিধায় জুয়া খেলছে কজন। ছড়িয়ে-ছিটিয়ে বেশ কজন অনায়াসে সেবন করছে গাঁজা। সিমেন্টের তৈরি টেবিলগুলোতে ঘুমিয়ে আছে নেশাষক্তরা।
মন্ত্রীর মর্যাদা ঢাকার দুই মেয়রকে
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রকে দেওয়া হয়েছে উপমন্ত্রীর মর্যাদা। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।
বর্জ্য অপসারণে সহায়তা চান মেয়র আনিসুল
কোরবানির পশুর বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের আশা জানিয়ে এ কাজে নগরবাসীর সহায়তা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। আজ শনিবার ডিএনসিসির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদের দিন দুপুর ২টা থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে।
২০০ কোটি টাকা বরাদ্দ পাচ্ছেন আনিসুল হক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক তাঁর নির্বাচনী ইশতেহারে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জলাবদ্ধতা নিরসনের কথা বলেছিলেন। আগামীকাল বুধবার মেয়র হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তাঁর। এর মধ্যে আজ মঙ্গলবার বসছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা
আনিসুল হকের অনেক প্রকল্প স্বপ্ন হয়ে আছে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক চেয়েছিলেন বনানীর মতো অভিজাত জায়গায় দামি খাবারের দোকানের পাশাপাশি একটা ফুড কোর্ট থাকবে। যেখানে কিছুটা সস্তায়, স্বস্তি নিয়ে খাবে সাধারণ মানুষও।
প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্ন ছিল স্মার্ট ঢাকা: আতিক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, প্রয়াত মেয়র আনিসুল হক পরিচ্ছন্ন, নিরাপদ ও স্মার্ট ঢাকার স্বপ্ন দেখতেন। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে আনিসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের পর তিনি এ কথা বলেন।
এফবিসিসিআইর আলোচনায় বক্তারা || ব্যবসায়ী নেতা ও মেয়র, দুই দিকেই আনিসুল হক ছিলেন সফল
এফবিসিসিআইর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত আনিসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
‘ফেসবুক লাইভে’ ডিএনসিসি মেয়র || রাজধানীতে নামছে ১০০০ এসি বাস
নগরবাসীর চলাচল নিশ্চিত করতে রাজধানীতে এক হাজার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস নামানো হবে। একই সঙ্গে নারীদের জন্য আলাদাভাবে বাস নামানোর চিন্তাভাবনা চলছে। দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল রবিবার রাতে ফেসবুকে নগরবাসীর মুখোমুখি হয়ে এক ব্যক্তির প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
নির্ধারিত সময়ে বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব হয়েছে
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়ররা দাবি করেছেন রাজধানীর পুরো এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ সঠিক সময়ের মধ্যে করা হয়েছে।











